রানা

রানা
এ,আর রানা

অভিরাম পথচলা

আপনাদের ভাল লাগা ও ভালবাসায় চলব অভিরাম এই পথে,
আর তুলে ধরবো এই জগতের সকল গুনিজনের গুণাগুণ......
আপনাদের দ্বারে............।।

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১০ নভেম্বর, ২০১০

ওয়ালপেপার চেঞ্জার

কম্পিউটার ব্যবহারকারী মাত্রই ডেস্কটপে সুন্দর সুন্দর ওয়ালপেপার দেখতে পছন্দ করেন। কম্পিউটার ব্যবহার করেন অথচ সংগ্রহে অন্তত শখানেক দৃষ্টিনন্দন ওয়ালপেপার নেই, এমন ব্যবহারকারী সম্ভবত খুব একটা বেশি পাওয়া যাবে না। কিন্তু সংগ্রহে থাকা শতশত বা হাজার হাজার ওয়ালপেপার ম্যানুয়ালি ডেস্কটপে সেট করা বেশ বিরক্তিকর কাজ। কাজেই এমন একটা সফটওয়্যার অনেকেরই প্রত্যাশিত, যেটা সংগ্রহে থাকা ওয়ালপেপারগুলোকে একটা নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দিবে। এমনই একটা সফটওয়্যার হচ্ছে ওয়ালপেপার চেঞ্জার।

সফটওয়্যারটা ব্যবহার করা খুবই সহজ। এর মাধ্যমে আপনি বাছাই করে দেওয়া ছবিগুলোকে সর্বনিম্ন এক মিনিট পরপর, সর্বোচ্চ একদিন পরপর এবং প্রতিবার স্টার্ট হওয়ার সময় পরিবর্তন করার অপশন সেট করে দিতে পারবেন। এখানে কতগুলো ছবি যুক্ত করা যাবে, তার কোন সীমা নেই।  ইচ্ছা করলে পুরো কম্পিউটারের সবগুলো ছবিকে যুক্ত করে দিতে পারবেন। এরজন্য এতে Search & Add all supported pictures to current list নামে একটা অপশনও আছে! আর শুধু ডেস্কটপ ওয়ালপেপার নয়, লগইন ওয়ালপেপার পরিবর্তন করার ব্যবস্থাও এই সফটওয়্যারটিতে আছে।
সবচেয়ে বড় কথা হচ্ছে এই সফটওয়্যারটির জন্য আপনাকে কোন অর্থও খরচ করতে হবে না বা এটি আপনাকে অবৈধ ভাবেও ব্যবহার করতে হবে না। এটি সম্পূর্ণ ফ্রি। সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন এর নিজস্ব ওয়েবসাইট থেকে - http://www.wallpaperchanger.de/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

মোট পৃষ্ঠাদর্শন

ব্লগ সংরক্ষাণাগার